Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাপ্তাই বিজিবি কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ১৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ শহীদুল ইসলাম( পিএসসি) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নারানগীরি খালের মুখ ( জিআর-২০৮৮৬৩ এমএস ৮৩ বি/৩) এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

শুক্রবার রাত ২টা ৪০মি নারানগীরি খালের মুখে অভিযান চালিয়ে একটি বাঁশঝার হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১টি এলজি, ১টি পাইপগান, ২টি এলজির কার্তুজ, ৩টি পেট্রোল বোমা এবং বোমা তৈরির ২ বোতল পাউডার উদ্ধার করে।

এ ব্যাপারে শনিবার সকাল ১১টায় বিজিবি ওয়াগ্গাজোন প্রধান কার্যালয়ে অধিনায়ক একটি প্রেস ব্রেফিং করে। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেযারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ইউপি চেযারম্যান প্রকৌঃ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান খাইস্যাঅংমারমা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ চন্দ্রঘোনা থানায় সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন