কুতুবদিয়ায় পানি নামতেই ফের কালভার্ট দখল

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় বর্ষনের পানি নেমে যেতে না যেতে মাছ শিকার করতে ফের দখল করেছে একটি মহল। এসব স্লুইসগেট ও কালভার্ট বন্ধ করে মাছ ধরায় দ্রুত নিম্নাঞ্চল জলাবদ্ধতা শিকার হয়। ফলে সম্প্রতি ভারী বর্ষনের সময় পানি বন্দি হয়ে পড়েছিল বেশ কয়েকটি এলাকা।

প্রশাসনের কড়া নির্দেশনা সত্বেও কিছু চিন্হিত মহল ফের উপজেলার বিভিন্ন সড়কে কালভার্ট বন্ধ করে জাল বসিয়ে মাছ শিকারে নামে। খবর পেয়ে ওইসব কালভার্টে শুক্রবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে অবমুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, কালভার্টগুলো দখল করে জাল ফেলে একটি মহল ফের পানি চলাচলের বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তা দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে উত্তর ধুরুং ইউনিয়নে ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের বিভিন্ন সড়কের মোট ৮টি কালভার্ট অবমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন