কুতুব‌দিয়ায় বরযাত্রী নি‌য়ে জীপ পুকু‌রে

fec-image

কুতুব‌দিয়ায় ক্লা‌বে বি‌য়ে খে‌তে যাওয়ার প‌থে বরযাত্রী নি‌য়ে জীপ পুকু‌রে ডু‌বে গে‌ছে। র‌বিবার (১২ এ‌প্রিল) বিকা‌লে দ‌ক্ষি‌ণ ধুরুং ডিঙাভাঙ্গা মাদরাসার পা‌শে আজম রো‌ডে এ ঘটনা ঘ‌টে।

বরযাত্রীর‌ ভি‌ডিওম‌্যান এনাম জানান, র‌বিবার লেমশীখালী মুন্সি মিয়া‌জি পাড়ার নুরুল আ‌মি‌নের ছে‌লে তা‌রেক রহমা‌নের সা‌থে উত্তর ধুরুং মি‌জ্জির পাড়ার হা‌বিব উল্লাহর মে‌য়ের বি‌য়ের অনুষ্ঠান ছিল বড়ঘোপ ইলহাম ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে।

বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে লেমশীখালী থে‌কে অন্তত ২০ জন বরযাত্রী নি‌য়ে এক‌টি জীপ ডিঙাভাঙ্গা মাদদ্রাসার উত্তর পা‌শে পৌ‌ছি‌লে সড়‌কে এক‌টি ছাগল‌কে বাচাঁ‌তে‌ গি‌য়ে চালক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকু‌রে ঢু‌কে যায়। এসময় ৪ জন বরযাত্রীকে হাসপাতা‌লে নেয়া হয়।

হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গে কর্তব‌্যরত ডা. না‌দিয়া ইসলাম ব‌লেন, বরযাত্রী‌দের ম‌ধ্যে ক‌রিমা বেগম(৩৬), ছৈয়দুন্নাহার (৮০), চক‌রিয়ার বা‌সিন্দা ব্রাককর্মী বা‌রেক(৩০) ও একজন শিশু‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।

ঘটনাস্থ‌লের বা‌সিন্দা স্থানীয় ই‌পি সদস‌্য তোফা‌য়েল আহ‌মেদ ব‌লেন, বরযাত্রী নি‌য়ে জীপ‌টি পুকু‌রে প‌রে গে‌লে তি‌নিসহ অ‌নে‌কেই উদ্ধা‌রে এ‌গি‌য়ে আ‌সেন। ত‌বে বড় ধর‌নের আঘা‌তের ঘটনা ঘ‌টে‌নি ব‌লেও তি‌নি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন