জেলাপ্রশাসকের লক্ষ্মীছড়ি সফরকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

KUZRPnMnM copy

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহেদুজ্জামান লক্ষ্মীছড়ি উপজেলা সফরে এসে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ১৩ মার্চ তিনি লক্ষ্মীছড়ি উপজেলা সফরে আসেন।

জানা যায়, উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও মৌজা হেডম্যানদের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

জেলা প্রশাসক লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, নুরানী মাদ্রসা, লক্ষ্মীছড়ি কে.জি স্কুল পরিদর্শন করেন। এছাড়াও লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়কের অসমাপ্ত ব্রীজের কাজ সম্পর্কে অবহিত হয়ে কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাসহ গণম্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন