খাগড়াছড়িতে আওয়ামী লীগের লাঠি মিছিল

fec-image

বিএনপির চলমান কর্মকাণ্ড, সন্ত্রাস, বোমাবাজি, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে খাগড়াছড়িতে লাঠি মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের নারিকেল বাগান সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে লাঠিতে সাদা পতাকা বেঁধে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি মূল সড়ক প্রদক্ষিণ করে ঘুরে ভাঙ্গা ব্রিজ হয়ে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন বিক্ষোভ মিছিলে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট উম্মে হাবিবা ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় আওয়ামী লীগ নেতা বিশ্বজিত রায় দাশ, এড. নুরুল্লাহ হিরু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল থেকে বিএনপি-জামাতকে হুশিয়ারী দিয়ে অপতৎপরতা বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এদিকে, বিএনপির সমাবেশ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশ বিরোধী চক্রান্ত প্রতিরোধে জেলার মাটিরাঙ্গা, গুইমারাসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, খাগড়াছড়ি, লাঠি মিছিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন