চীনে বন্যায় ৩৩ জনের মৃত্যু


চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি এবং এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই ওই প্রদেশে বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।
বেইজিং কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দেয় বন্যা-ভূমিধস।
এছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

















