চোটের কারণে বিশ্বকাপ শেষ ব্রাজিল ডিফেন্ডারের

fec-image

ব্রাজিল দলে বড় ধাক্কা। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সেলেসাওদের মূল রাইট-ব্যাক ওয়েসলি। রবিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার দল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন ওয়েসলি। নিউ জার্সির একটি ক্লিনিকে পরীক্ষার পর তার বাঁ পায়ের অ্যাডাক্টর পেশিতে  চোট ধরা পড়ে। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে এই ধরনের চোট থেকে সেরে উঠতে যে সময় প্রয়োজন, তা এখন ব্রাজিলের হাতে নেই।

ওয়েসলির ছিটকে যাওয়ার পরপরই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। প্রধান কোচ কার্লো আনচেলত্তির দলে ওয়েসলির জায়গায় ডাক পেয়েছেন আতালান্তার মিডফিল্ডার এডারসন। জরুরি ভিত্তিতে দলের সাথে যোগ দিতে আগামী দু-একদিনের মধ্যেই তার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।

ওয়েসলির এই বাদ পড়া ব্রাজিল দলের ২০ বছরের একটি রেকর্ড ভেঙে দিল। বিগত ২০ বছরে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর কোনো খেলোয়াড়কে চোটের কারণে বাদ দিতে হয়নি সেলেসাওদের। সর্বশেষ ২০০৬ বিশ্বকাপে অভিষেকের ঠিক আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বার্সেলোনার তৎকালীন ডিফেন্সিভ মিডফিল্ডার এদমিলসন। সেবার তার জায়গায় দলে এসেছিলেন মিনেইরো।

অনচেলত্তির অধীনে চোটের কারণে বিশ্বকাপ মিস করা খেলোয়াড়দের তালিকায় ওয়েসলি নতুন নাম। এর আগে রক্ষণভাগের এদের মিলিতাও এবং আক্রমণভাগের রদ্রিগো ও এস্তেভাও চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন