Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

জাত পাতের কথা তুলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে- দীপঙ্কর তালুকদার

123667414496_n

নিজস্ব প্রতিনিধি:

‘বিভিন্ন জাত, পাত ও ধর্মের দোহাই দিয়ে পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও এর সার্বভৌমত্ব নিয়েও অনেক ষড়যন্ত্র চালিয়েছে দুষ্কৃতিকারীরা কিন্তু তারা কখনই সফল হয়নি।

রাংগামাটি জেলার লংগদু উপজেলার গুলশাখালী কলেজ মাঠ প্রাঙ্গনে ‘ বিজয় দিবস উদযাপন- ২০১৫ এর পুরষ্কার বিতরণী, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামে যারা অস্ত্রের রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়, যারা সন্ত্রাস চাঁদাবাজির মাধ্যমে পাহাড়কে অশান্ত করে রাখে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আহবান জানান তিনি।

গুলশাখালী ইউনিয়ন পরিষদ ও রাজনগর জোনের যৌথ উদ্যেগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১ নং বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রাজনগর জোনের অধিনায়ক লে: কর্ণেল তারেক বেনজির। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দীন, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: জানে আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গুলশাখালী ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা হাজী ফয়জুল আজীম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার খোরশেদ আলম।

সভায় আরোও উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: হারুনুর রশিদ, বগাচতর ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াছেক আলী আকন্দ, কালাপাকুজ্যা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা সভার শেষে মুক্তিযোদ্ধা ও গুলশাখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “জাত পাতের কথা তুলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে- দীপঙ্কর তালুকদার”

  1. আমাদের এলাকার এই গুরুত্বপূর্ন সংবাদটি প্রকাশ করার জন্য পার্বত্যনিউজকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন