জানাজার পূর্বে

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

fec-image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মায়ের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাঁর মা মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে যেন তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, তাঁর মায়ের কথায়, ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে, যেন তাঁকে ক্ষমা করে দেন। তাকে মাফ করে দেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এজন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন