Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে পানিতে ডুবে দুই সহোদরের মুত্যু

mom

কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফ শাহপরীর দ্বীপে পানিতে ডুবে একই পরিবারের দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই কিশোরের নাম মহি উদ্দীন (৯) তার ছোট ভাই ইরফান উদ্দীন (৭) তারা স্থানীয় মনির উল্লাহর সন্তান ও শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার মনির উল্লাহ সকালে বঙ্গোপসাগরের বেড়িবাঁধের ভাঙ্গা অংশের নিকটে খালে মাছ ধরতে যায়।এদিকে বিদ্যালয়ে পড়ুয়া দু’ভাই বাবার কাছ থেকে বাড়ির মাছ নিয়ে ফেরার পথে খালের পানিতে পড়ে দু‘জনই মারা যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। দুই প্রিয় সন্তানকে হারানোর আহজারিতে মনির উল্লাহর পরিবারে চলছে শোকের মাতম।

এদিকে স্কুল ছাত্র সহপাঠীর মৃত্যুর সংবাদে ডাংগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ জানান, মহি উদ্দিন অত্র বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং ইরফান উদ্দীন তার ছোট ভাই। দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা আমাদের মেধাবী ছাত্র ও তার ভাইয়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন