টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলা সীমান্তবর্তী চৌধুরীপাড়া কাকড়া প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ  হ্নীলা বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১২ হতে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া প্রজেক্টের চৌধুরীপাড়া পোস্ট এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় নাফ নদীর দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা হাতে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী দুইটি কাট থেকে মোট ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পলাতক মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার, কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন