৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে

থানচিতে বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল শতাধিক রোগী

fec-image

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ডাকছৈ, মনাই পাড়া ও তার আশপাশে গ্রামে অসহায়, গরীব, হতদরিদ্র জটিল রোগী শতাধিক নর-নারী, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ১০৫ জন রোগীকে বিনা মূল্যের ঔষধ ও চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি।  এছাড়া স্বাস্থ্য পরীক্ষাসহ নানান সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ান।

মঙ্গলবার ২৯ জুলাই সকালে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম বিনা মূল্যে এ সেবার ক্যাম্প আয়োজন করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি  বলিপাড়া ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে (৩৮ বিজিবি) আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি কর্তৃক এ সেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য সেবা পেয়ে মংনাইপাড়া প্রধান থোয়াইসাচিং কারবারী বলেন, আমাদের গ্রামে অনেক অসহায়, গরীব, হতদরিদ্র এবং দীর্ঘদিনের জটিল রোগে আক্রান্ত অনেকে রয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা, সু-চিকিৎসা এবং ঔষধ ক্রয়ের ক্ষমতা নেই। এমন অনেক পরিবারকে আজ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের চিকিৎসক টিম স্বাস্থ্য পরীক্ষাসহ বিনা মূল্যে ঔষধ দিয়েছে। এজন্য বিজিবির সদস্যদের কৃতজ্ঞতা জানাই।

বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম বলেন, থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকাগুলোর মানুষ এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

ইতোপূর্বে বলিপাড়া বিজিবি গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন