দীপন দেওয়ানকে মন্ত্রীপদে পুনর্বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

fec-image

বাংলাদেশ জাতীয় সংসদে রাঙামাটি আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালেলর দাবিতে কাপ্তাই উপজেলায় মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ।

বুধবার সকাল ১১টায় উপজেলা সদর বড়ইছড়ি কাপ্তাই-চট্টগ্রাম সড়কে কাপ্তাইয়ের সর্বস্তরের জনসাধারণ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।

কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইকরাম হোসেন বেলাল, জেলা বিএনপি সদস্য অজিত কার্বারী, রাঙামাটি জেলা শ্রমিক দল সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা মহিলা নেত্রী নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, কর্ণফুলী কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু, উপজেলা কৃষকদল সভাপতি নুরুল হক বাচা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জাকির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন কেপিএম শ্রমিক নেতা মো. আনিসুর রহমান, সামসুজ্জাান চৌধুরী রকি, ওয়াগ্গা বিএনপি সাবেক সভাপিত মো. একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মো. মাসুদ, মো. বিসমিল্লাহ, মো. মফিজুর রহমান, ইকবাল হোসেন জুয়েল, রাশেদুল ইসলাম সুজন,সাবেক ছাত্র নেতা ওসমান গনি তনুসহপ্রমুখ। এসময় বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল. মহিলাদল সহ সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন