ধর্ষণ হত্যার প্রতিবাদে দীঘিনালা বিক্ষোভ মিছিল, সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি :

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় স্কুল ছাত্রী ছবি মারমা (আতুমা) হত্যা ও নান্যচরের বগাছড়িতে পাহাড়ীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে এম.এন লারমা সমর্থিত (জেএসস) পাহাড়ী ছাত্র পরিষদ পিসিপি।

বুুধবার সকাল ১০টায় উপজেলার লারমা স্কয়ারস্থ জেএসেস’র শাখা অফিস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইটএলাকায় সমাবেশ করে। পিসিপি দীঘিনালা সভাপতি রাজ্যময় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেএসএস’র জেলা সভাপতি প্রীতিময় চাকমা,
সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রীতি খীসা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জ্ঞান চাকমা, দীঘিনালা কলেজ শাখার সভাপতি প্রভাত চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন