Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নিজেকে স্বনির্ভর ও দেশের অগ্রগতির জন্য শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে- এমপি কমল

ramu pic kg school 15.1

নিজস্ব প্রতিনিধি:

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, নিজেকে স্বনির্ভর ও দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে হলে প্রতিটি শিশুকে সুশিক্ষা অর্জনের সুযোগ করে দিতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। শুক্রবার সকাল ১০ টায় রামু বাইপাস্থ নব প্রতিষ্ঠিত রামু মডেল কেজি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছালামত উল্লাহ, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, প্রবীন শিক্ষক মাস্টার ফরিদ আহমদ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, এডভোকেট হোসাইন আহমদ আনসারী, রামু টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এর শিক্ষক মোহাম্মদ মহসিন, তাজ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মডেল কে জি স্কুলের পরিচালক আফসার কামাল।

অনুষ্ঠানে মডেল কে জি স্কুলের পরিচালক মাহবুবুর রহমান, সাহাব উদ্দিন সওদাগর, আলতাজুল আলম, ছলিম উল্লাহ সেলিম, নুরুল আমিন হেলালী, শহিদুল আলম, আবদুল গফুর, সাইফুদ্দিন খালেদ, মিজবাউল হক আরমান, মীর কাসেম আলী, মুহাম্মদ ফয়েজ, শিক্ষক মোহছেনা আকতার, মর্জিনা আকতার, ফরিদুল আলম, নিপান্বিতা বড়–য়া, অফিস সহকারি রোকসানা আকতার উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে সাংসদ কমল স্কুলের ফলক উন্মোচন এবং মোনাজাত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের কঁচিকাচা শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন