Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

এসএসসি পরীক্ষা দেয়া হলো না পানছড়ির ধ্রুব সাহার

drubo

স্টাফ রিপোর্টার:

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই না ফেরার দেশে পাড়ি জমাল ধ্রুব সাহা (১৫)। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

ধ্রুব সাহা পানছড়ি বাজারের বাবুল সাহা ও রূপালী সাহার একমাত্র সন্তান। তার মৃত্যুতে পানছড়ির সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া আর ধ্রুব সাহার বাড়িতে বয়ে চলেছে শোকের মাতম।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার মারমা সংসদ এলাকায় মাহেন্দ্র ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭জন গুরুতর আহত হয়।

আহতদের পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে ধ্রুব সাহাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে রাত সাড়ে আটটার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন