Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় বিএনপি’র ভূমিকা সবচেয়ে বেশী- ওয়াদুদ ভুঁইয়া

xcvfd

পার্বত্যনিউজ ডেস্ক:

তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করার লক্ষে দলীয় উপজাতীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ও উপজাতীয় নেতা প্রবীন চন্দ্র চাকমা। শুক্রবার সকালে কলাবাগানস্থ আদর্শ যুব সংঘ ক্লাবের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন,পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় বিএনপির অবদান সব চেয়ে বেশী। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃর্ষ্টির লক্ষ্যে বিএনপি যত বারই ক্ষমতায় ছিল কাজ করে সকলের জন্য গেছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার বিশিষ্ট উপজাতীয় নেতা-কংচাইরী মাষ্টার, মাংসাথোয়াই চৌধুরী, ক্ষণীরঞ্জন ত্রিপুরা, রতন জ্যোতি ত্রিপুরা, রতন ত্রিপুরা, কুহেলী দেওয়ান, চিরণজিৎ ত্রিপুরাসহ প্রমূখ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন