Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন না হওয়া মানবাধিকার লঙ্ঘন : অধ্যাপক মিজানুর রহমান

Khagrachari-Footage-01-12-2

সিনিয়র স্টাফ রিপোর্টার :

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৮ বছরেও চুক্তির বাস্তবায়ন হওয়াকে মানবাধিকার লঙ্ঘন দাবী করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, সরকার পার্বত্যবাসীর সঙ্গে সমস্যা সমাধানে লিখিত চুক্তি করেছে। এটা রাষ্ট্রের অঙ্গীকার। এ অঙ্গীকার থেকে পিছিয়ে আসাটা প্রতারণা।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের কনফারেন্স রুমে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে দু’দিন ব্যাপী ‘মানবাধিকার সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানবাধিকার কমিশনের প্রতিনিধি খান মো: রফিকুল ইসলাম ও বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দ্রুত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করে সরকারকে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান অধ্যাপক ড. মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন