বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে সংবাদ সম্মেলন

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি ফায়ার স্টেশনের অভাবে অগ্নিকান্ডের ঘটনায় বছরে কোটি কোটি টাকার সম্পদ, জান-মাল পুড়ে ছাই হয়ে যায়। ওই উপজেলার বাসিন্দারা অগ্নিকান্ডের হাত থেকে নিজেদের জান-মাল রক্ষায় কয়েক দশক ধরে সরকারের কাছে একটি ফায়ার স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসছে, করেছে তীব্র আন্দোলন, সংগ্রাম।

এরই ধারাবাহিকতায় ফের রোববার (১৭আগষ্ট) সকালে জেলা শহরের বনরূপা এলাকায় একটি ব্যক্তিমালিকানাধীন রেঁস্তারায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবিতে বাঘাইছড়ির বাসিন্দারা সংবাদ সম্মেলনে করেছে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, চলতি বছরের ৩ জুন ফায়ার স্টেশনে নির্মাণে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে একটি দরখাস্ত দেওয়া হয়েছে। এরপর ওই মাসে ২৫ জুন রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে। সরকারের উভয়কর্তা কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

তারা আরও বলেন, বাঘাইছড়ি উপজেলা দেশের সর্ববৃহৎ উপজেলা। এখানে বিস্তৃত জনবসতি, বাজার, পাহাড়ি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নানা ধরণের উন্নয়ন প্রকল্প রয়েছে। এ উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ না করা পর্যন্ত এমন আন্দোলন, সংগ্রাম চলতে থাকবে।

এসময় বাঘাইছড়ির বাসিন্দা এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ, মো. রেজাউর করিম, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন এবং মো, রাকিবুল ইসলামসহ অত্র উপজেলার অন্যান্য বাসিন্দারা।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী বলেন, বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস করার জন্য ৩০শতক জায়গা রয়েছে। তবে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করতে এক একর জায়গার দরকার। এ ব্যাপারে প্রধান কার্যালয়ে ব্যবস্থা নিতে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে এখনো কোন জবাব পায়নি।

উল্লেখ্য, বাঘাইছড়ি দেশের সর্ববৃহৎ উপজেলা। কাপ্তাই হ্রদ নির্মার্ণের সময় হ্রদের জলে সর্বহারা মানুষজন বাঘাইছড়ি উপজেলায় গিয়ে বসতি গড়ে তোলেছিলো। এটি রাঙামাটির সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যগত উপজেলা বলা চলে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন