Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে একু‌শে টে‌লি‌ভিশ‌নের জন্ম‌দিন পা‌লিত

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

র‌্যালি ও কেক কাটা মধ্য দিয়ে বান্দরবানে বেসরকারি টিভি চ্যানেল একু‌শে টে‌লি‌ভিশ‌নের ২০তম ব‌র্ষপূর্তি পালিত হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকা‌লে এ উপল‌ক্ষ্যে প্রথ‌মে এক‌টি র‌্যালি স্থানীয় রাজার মাঠ থে‌কে শুরু হ‌য়ে শহ‌রের প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে পুনরায় একই স্থা‌নে এ‌সে শেষ হয়।

এসময় বি‌ভিন্ন বিদ্যাল‌য়ে শিক্ষক-শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন হা‌তে নি‌য়ে র‌্যালি‌তে অংশ গ্রহণ করে।

প‌রে বান্দরবান জেলা প্রশাসক মিলনায়ত‌নে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে কেক কা‌টেন বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।

অনুষ্ঠানে বান্দরবান পু‌লিশ সুপার মো. জা‌কির হো‌সেন মজুমদার, প্রেস ক্লা‌বের সহ-সভাপ‌তি এম এ হা‌কিম চৌধুরী, একু‌শে টেলি‌ভিশ‌নের বান্দরবান প্র‌তি‌নি‌ধি মো. নজরুল ইসলাম (টিটু), মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্র‌তি‌নি‌ধি কৌ‌শিক দাশ, ‌মোহনা টি‌ভির প্র‌তি‌নি‌ধি রাহুল বড়ুয়া ছোটন, চ্যানেল-২৪ এর প্র‌তি‌নি‌ধি ইয়া‌ছির আরাফাতসহ বান্দরবা‌নে কর্মরত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিক উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন