বান্দরবানে ছয় শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপন দাবি

fec-image

বান্দরবান সদর উপজেলা টংকাবতী ইউনিয়ন থেকে ছয়জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। কে বা কারা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা দিকে হাতিরডেরা এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়।

তারা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। অপহৃতদের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় ও জনপ্রতিনিধি, কাজ শেষ করে রাবার শ্রমিকরা রাবার বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ করে হাতে অস্ত্র ও মুখোশ পড়ে রাবার শ্রমিকদের এসে মারধর করে। পরে তাদেরকে চোখ বেধে অপহরণ করে নিয়ে যায়। রাতে অপহরণ বিষয়টি জানাজানি না হলেও ভোরে বিষয়টি নিয়ে এলাকার জুড়ে আতঙ্ক সৃষ্টি দেখা দেয়।

রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, গতকাল রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা আমার সাথে যোগাযোগ করেছে। মুক্তিপন হিসেবে তারা ২০ লাখ টাকা দাবী করেছে।

টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, গতকাল রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

টংকাবতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে। উদ্ধারের অভিযান অব্যাহত চলমান বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন