Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানের টিউমার আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ওবায়দুল কাদের

Bandarban pic- copy

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের টিউমার আক্রান্ত ম্রো শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার শিশুটিকে দেখতে ঢামেকে আসেন মন্ত্রী ওবায়দুল কাদের। কথা বলেন তার পরিবার ও দয়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে। এবং শিশুটিকে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সূত্র জানায়, বান্দরবান সদর উপজেলার চিম্বুক পাহাড়ের টংকবতী ইউনিয়নে ১৬ মাইল বাগান পাড়ার কৃষকের সিংরাও ম্রো আর পাইংপাউ ম্রো একমাত্র সন্তান ১১মাস বয়সী চিংরুং ম্রো জন্মের এক বছরের মাথায় নাকের উপর একটি টিউমার হয়। টিউমারটি ক্রমেই বৃদ্ধি পেয়ে অনেক বড় আকার ধারণ করে। দিশেহারা হয়ে পড়ে শিশুটির পরিবার। সন্তানের অপারেশন করানোর মত তাদের নেই কোনো বিশাল সম্পত্তি। শিশুটির চিকিৎসার জন্য সম্বল-সম্পত্তি বিক্রি করে বান্দরবান ইম্মানুয়েল ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. জ্যোতিময়ের তত্যবধানে কিছুদিন চিকিৎসা করেন। কিন্তু সেখানে কোনো পরির্বতন না দেখে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন অনেকে। সম্প্রতি লেখাটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নজরে পড়ে। ফেসবুকের সেই পোস্টের সূত্র ধরে ম্রো সম্প্রদায়ের ওই পরিবারের খোঁজ নিতে থাকেন মন্ত্রী। বান্দরবানের দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা মোটেই সহজ ছিল না। মন্ত্রী প্রথমে জেলা প্রশাসকের মাধ্যমে চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ। পরে থানচির এক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ মিলে পরিবারটির। তারপর চিং রুং ম্রোকে সপরিবারে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) চিকিৎসা শুরু করান মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢামেকে সেই শিশুটিকে দেখতে আসেন মন্ত্রী ওবায়দুল কাদের এবং কথা বলেন শিশুটির পরিবার ও দয়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে। শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মন্ত্রীকে জানায়, দেশেই চিং রুংয়ের সু-চিকিৎসা সম্ভব। পরে মন্ত্রী শিশুটির চিকিৎসার ব্যয় নিজে বহন করবেন জানিয়ে বোর্ডকে সুচিকিৎসার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন নিউরোসার্জন ডা. রাজিউল হক, নাক কান গলা বিভাগের ডা. আবু ইউসুফ ফকির, প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. আবুল কালাম আজাদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন