ভারতে শীর্ষ গরুর মাংস রপ্তানিকারকের ৩০ কোটি রুপি অনুদান নিয়েছে বিজেপি

fec-image

ভারতের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ ২০২৪-২৫ অর্থবছরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।

অন্যদিকে, ২০২৫ সালে ভারতের গরুর মাংস রপ্তানি ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার অতিক্রম করেছে, যা ২০১৮ সালের পর প্রথমবারের মতো এ সীমা ছাড়ালো। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে আল্লানা গ্রুপের প্রধান রপ্তানি প্রতিষ্ঠান অ্যালানাসনস প্রাইভেট লিমিটেডের আয় ২০১৮ সালের পর প্রথমবারের মতো ১০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে।

শাসক দলের পক্ষ থেকে গরুর মাংস নিয়ে কড়া অবস্থান থাকা সত্ত্বেও কেন এ খাতের একটি প্রতিষ্ঠান বিজেপিকে বিপুল অর্থ সহায়তা দিচ্ছে—এ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

ভারতীয় সংবাদমাধ্যম আল্লানা গ্রুপের নির্বাহী পরিচালক ফওজান আলাভি বলেন, মোদী সরকারের আমলে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য ইতিবাচক রূপান্তর’ ঘটছে এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে গ্রুপটি ইতিবাচক অবদান রাখতে চায়।

খবর জাগো নিউজ অনলাইনের

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুদান, গোমাংস, বিজেপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন