মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

fec-image

‌কোটা বাতিল আন্দোলনের বিরুদ্ধে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

বুধবার (২৭ জুলাই) সম্মিলিত বীর মু‌ক্তি‌যোদ্ধা ও মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ডের আ‌য়োজ‌নে বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা (তবলছ‌ড়ি ) চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি হারুন মিয়া।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, উপজেলা যুব লীগের সহ-সভাপতি শওকত আকবর প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড সহ অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন