মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১ টা ২০ মিনিটে দিকে মি. আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
ঘটনাপ্রবাহ: মির্জা আব্বাস
Facebook Comment

















