হ্যাটট্রিকের পর

মেসিকে নিয়ে স্ত্রী লিখলেন ‘তুমি অবিশ্বাস্য!’

fec-image

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি ছিল মেসিময়। বিশ্বমঞ্চে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পাওয়ার দিনে ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির সেই কীর্তি মাঠে উপস্থিত থেকেই দেখেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। কানসাসের গ্যালারিতে তার সঙ্গী ছিলেন তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। এদিন মাঠে মেসির প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলেন তারা।

ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার প্রকাশ করেন আন্তোনেলা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!’

বিশ্বকাপে মেসির পরিবারের উপস্থিতি নিয়মিত দৃশ্য। ২০১৮ সালে জন্ম নেওয়া ছোট ছেলে সিরো প্রথমবারের মতো বাবার বিশ্বকাপ যাত্রা দেখেছিল কাতারে। এরপর ২০২২ কাতার বিশ্বকাপেরও গ্যালারিতে ছিলেন মেসির স্ত্রী ও তাদের তিন সন্তান। এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও পরিবারের সমর্থন নিয়েই নিজের ষষ্ঠ বিশ্বকাপ শুরু করলেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।

মেসির হ্যাটট্রিকের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এদিন কানসাসে ১৭ মিনিটেই প্রথম গোলের দেখা পান মেসি। বাকি দুটি গোল করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬০ ও ৭৬ মিনিটের ওই দুই গোলে বিশ্বমঞ্চে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পান ফুটবলের এই জাদুকর। একইসঙ্গে ছুঁয়ে ফেলেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

‘জে’ গ্রুপের বাকি দুই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। এর মধ্যে আগামী ২২ মে অস্ট্রিয়া এবং ২৮ মে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, ফুটবল, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন