রাঙামাটিতে সেনা জোনের উদ্যোগে বাঙালী- উপজাতি ফুটবল ম্যাচ

pic2

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার বিকাল চারটার সময় রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে পাহাড়ী আর বাঙ্গালীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ  অনুষ্ঠিত হয়েছে। এ খেলাটি হয়েছে রাঙ্গামাটি সদর জোনের মাঠে।

খেলাটিতে উপজাতি খেলোয়াড়দের ৩ – ০ গোলে হারায় বাঙ্গালী খেলোয়াড়েরা। এ খেলা নিয়ে শহরের উপজাতি-বাঙালী সম্প্রদায়ের মধ্যে অন্য রকম উত্তেজনা থাকলেও কোন প্রকার ঝামেলা ছাড়াই  শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। রাঙ্গামাটি জোনের পক্ষ হতে অনেক আগেই এ খেলার কথা বলা হয়েছিল। এ খেলাটি দেখার জন্য ছাত্র থেকে শুরু করে উৎসুক জনতার ভিড় ছিল।

এদিকে এ ধরণের খেলার আয়োজন নিয়ে সামাজিক গণমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অধিকাংশ ব্লগারাই মনে করছেন বাঙালী-উপজাতি বিভাজন করা এ ধরণের উগ্র জাতীয়তাবোধ ও সাম্প্রদায়িকতার সৃষ্টি করে। ব্রিটিশ আমলে ইংরেজ- ভারতীয় ফুটবল খেলা কিম্বা পাকিস্তানী রেজিমেন্টে বাঙালী-পাঞ্জাবী খেলাকে ঘিরে স্বাধীনতার চেতনা দানা বেঁধে উঠেছে। আমাদের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে আধুনিককালের বলিউডি সিনেমা লগান থেকেও এর প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো একটি বিশেষ অঞ্চল যেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে সেখানে এ ধরণের বিভাজনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির ঝুঁকি থাকে।

হেলাল মাহমুদ নামে একজন লিখেছেন, এটা খুবই খারাপ কাজ হয়েছে ! এইধরনের খেলা বা কাজের আইডিয়া বাস্তবে এপ্লাই না করাই ভালো ছিলো । ক্রিপটিক রায়হান নামে একজন লিখেছেন, উপজাতি ও বাঙালি সম্প্রীতি ম্যাচ ই যদি হয়ে থাকে তবে বলব সম্প্রীতির নামে একটা অসম্প্রীতির কাজ হয়েছে । আমি মনে করি বাঙালি ও উপজাতি মিশ্রিত করে টিম করে খেলাটা হলেই ভাল হত ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন