রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

সচেতনতা পারে অগ্নিকাণ্ড রোধ করতে : ডিসি নাজমা আশরাফি

fec-image

রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়।

এরপর জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সচেতনতা পারে অগ্নিকান্ড রোধ করতে। অগ্নিকান্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসকে সচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছাসেবক দল গঠনসহ অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন তিনি।

এরপর অতিথিবৃন্দ ফায়ার ফাইটারদের পক্ষ থেকে সালাম গ্রহণ এবং অগ্নিনির্বাপক যন্ত্র পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাসের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডিসি, নাজমা আশরাফি, ফায়ার সার্ভিস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন