সাজেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

fec-image

পার্বত্য চট্টগ্রামে “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোন ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাঘাইছড়ি শাখা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন সেনাবাহিনীর ১৪ বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ, সাজেক জুনিয়র হাই স্কুলে ল্যাপটপ এবং ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা-কলম বিতরণ করা হয়েছে। এছাড়াও বড়দিন উপলক্ষে সাজেক গির্জায় নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবু মুছা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহসভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন