সুরভী’র শিশুদের সঙ্গে জাইমা রহমান, ফেইসবুকে পোস্ট

fec-image

বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠিত এনজিও ‘সুরভী’র শিশুদের খেলাধুলায়, ভাষা চর্চা ও শিল্প-সংগীতের প্রশংসা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান।

৩ ফেব্রুয়ারি জাইমা রহমান তাঁর ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে সুরভী’র শিশুদের সঙ্গে তোলা তাঁর বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার নানু সৈয়দা ইকবাল মান্দ বানু নিজের বাড়ির আঙিনা থেকেই সুরভীর যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই- তরুণদের জীবনে অর্থবহ ও স্থায়ী পরিবর্তন আনা। দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত করতে কাজ করছে “সুরভী”- যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’

জাইমা রহমান আরো লেখেন, ‘শিক্ষাই একটি সমাজের মেরুদণ্ড। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠলে মানুষ যেকোনো কিছুই করতে পারে- নানু আমাকে সবসময় এ কথাই শিখিয়েছেন। আর সুরভীর লক্ষ্য ও কাজের মধ্যেও তাঁর সেই বিশ্বাসের প্রতিচ্ছবি আজ সুস্পষ্ট।’

তিনি উল্লেখ করেন, ‘ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে। সুরভীর সঙ্গে খেলাধুলায় অংশ নিতে, ভাষা চর্চা করতে ও শিল্প-সংগীতের ক্লাসে আবারও যোগ দিতে আমি শীঘ্রই ফিরে আসতে চাই। প্লিজ ওয়াচ দি স্পেস’।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাইমা রহমান, তারেক রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন