সেন্টমার্টিনে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১০ পাচারকারী আটক

fec-image

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টারদিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সুত্রে জানা গেছে, মিয়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে এদেশে পাচারের সংবাদ পায়। এ খবরে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস, ২,৫০০ কেজি পেঁয়াজসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারীরা হলেন নোয়াখালী জেলার মোশারফ (মাঝি) (৩১), মো. মিরাজ (২৫), মো. ওমর ফারুক (২৩), মো. জাবেদ হোসেন (২৫), মো. আরমান (২১), লক্ষ্মীপুর জেলার মো. আব্দুর রহিম (২৮), মো. শরিফ উদ্দিন (২৩), মো. রায়হান মিয়া (২২), মো. সাইফুল ইসলাম (২০) ও কুমিল্লা জেলার মো. আবু সাঈদ (২৫)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন