স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট অচিরে নিরশন হবে : অধ্যাপক থানজামা লুসাই

fec-image

বান্দরবান উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত জনবল না থাকায় উপজেলাবাসী স্বাস্থ্য সেবা থেকে দীর্ঘদিনের বঞ্চিত হওয়া প্রেক্ষিতে উপজেলা গণসংহতি আন্দোলন দলে অর্ধশতাধিক নেতাকর্মীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কাছে দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে।

সোমবার ৪ আগস্ট দুপুরে থানচি কলেজ অধ্যক্ষ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী মংসাই মারমা ও নির্বাহী সমন্বয়কারী সিনয়া স্রো স্বাক্ষর করেন। তাদের দাবি হুবাহু তুলে ধরা হলো।

সদাশয় সরকার আপনাকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে পরিষদ পুনর্গঠন করে সরকার ও আপনাকে গণসংহতি আন্দোলন, থানচি উপজেলা শাখা ও থানচি উপজেলা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি।

পরিষদ গঠনের ৮ মাস অতিবাহিত হওয়ার পর ও থানচি উপজেলার স্বাস্থ্য সংকট তথা ডাক্তার, নার্স, টেকনেশিয়ান এবং প্রয়োজনীয় জনবল না থাকায় এই উপজেলার জনগণ তীব্রভাবে স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে। অতীব পরিতাপের বিষয় যে, আপনার প্রতিষ্ঠানের ন্যাস্ত বিভাগ সমূহ বিগত ফ্যাসিস্ট সরকারের মতই নাগরিক সেবা করছে না।

ফলে জনগণ তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। তথাপি জীবন মরনের প্রশ্ন থাকায় স্বাস্থ্য সেবা অগ্রাধিকার ভিক্তিতে সংকট নিরসন করা আবশ্যক হয়। তাই দ্রুত সময়ের মধ্যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান পদায়ন করতে হবে।

তাছাড়া পল্লী এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যেন নিয়মিত থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণে থানচি উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে গণসংহতি আন্দোলন, থানচি উপজেলা শাখা অত্র আবেদন দাখিল করছি।

অতএব, মহোদয় জরুরী ভিত্তিতে থানচি উপজেলার স্বাস্থ্য সংকট নিরশন করতে মহোদয়ের সক্রিয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে চির বাধিত করবেন।

স্মারকলিপি গ্রহণকালে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, তাদের দাবি জনস্বার্থ সংশ্লিষ্ঠ এবং শিগগিরই জনস্বার্থে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চাহিদা পাঠাবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্থ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন