Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেকুয়ায় বসতবাড়ি দখলের চেষ্টা

দখল

পেকুয়া প্রতিনিধি:

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেকুয়ায় বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে পেকুয়া থানার এএস আই খাইরুল এনামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাবেক গুলদি এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র ইউনুছ সুলতান গং এর সাথে একই এলাকার মৃত আহমদ নুরের পুত্র মাহামুদুল হক গংদের মধ্যে বসতবাড়ি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিগত ২ ডিসেম্বর সকালে মাহামুদুল গং দেশিয় অস্ত্র নিয়ে ইউনুছ সুলতানের উপর হামলা চালায়। এ ঘটনার জের ধরে ইউনুছ সুলতানের পক্ষে তার ভাই মাস্টার নেজাম উদ্দিন পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর ওই দুর্বৃত্তরা আবারো জায়গা দখলের চেষ্টা করলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারা মতে ঐ বিরোধী জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করেন। যার মামলা নং ১৩৩/১৬ইং। আদালত মামলাটি আমলে নিয়ে ২য় পক্ষ মাহামুদুল গংকে বিরোধপূর্ণ জায়গায় অনুপ্রবেশ না করতে আদেশ জারি করেন। যা পেকুয়া থানাকে স্থীতিশীল বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে বাদির ভাই নেজাম উদ্দিন জানান, ঘটনার দিন মাহামুদুল গং সন্ত্রাসী মামলার আসামি ছৈয়দুল হক ও তার দলবল নিয়ে বিরোধপূর্ণ জায়গাটি দখলে নিতে চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পুলিশ জায়গাটি থেকে মাটি কাটা বন্ধ করে দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন