Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আলীকদমে গ্রীন হিলের উদ্যোগে পথনাটক

Lama Nato Photo - 1

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে বেসরকরী উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর উদ্যোগে বাল্যবিয়ে রোধ ও জন্ম-নিবন্ধনে জনসচেতনতা সৃষ্টিতে পৃথক পৃথক এলাকায় দু’দিনের পথনাটক মঞ্চস্থ করা হয়েছে।

গত শুক্রবার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের মম্পাখই হেডম্যান পাড়ায়, শনিবার ১নং আলীকদম ইউনিয়নে বাবু পাড়ায় এ পথনাথক মঞ্চস্থ করা হয়। স্থানীয় নাট্যগোষ্ঠী ঝংকার “কেজে গেরে” নামক পথনাটকটি মঞ্চায়ন করে। নাটক মঞ্চায়ন শেষে স্থানীয় মার্মা আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন হিল শিখা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও আইনজীবী আহমেদ তাসনিম আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেইনিং এন্ড ডকুমেন্টেশন) কর্মকর্তা রিকো খীসা, এলাকা সমন্বয়কারী কুশল চাকমা, মম্পাখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ উইচারা ভিক্ষু, মম্পাখই হেডম্যান পাড়ায় কারবারী (পাড়াপ্রধান) ধুংহ্লামং মার্মা, আলীকদম ইউপি সদস্য ফোগ্য মারমা ও বাবু পাড়া কারবারী আবু মং মারমা প্রমূখ।

পথনাটকে বাল্যবিয়ে, জন্ম-নিবন্ধন এবং বিনামূল্যের আইনি সহায়তা পেতে জনসচেতনতা সৃষ্টিকরণে বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়। এ সময় গ্রীন হিলের আইন কর্মকর্তা দর্শনার্থীদের আইন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন