আলীকদমে ম্রো শিশুর মৃত্যু, চিকিৎসা সেবায় সীমাবদ্ধতার অভিযোগ

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী মাংসাই ম্রো নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টা ৪২ মিনিটে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মৃত মাংসাই ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাংলি পাড়ার বাসিন্দা দনতুম ম্রো ও তুমরুং ম্রো দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে শিশুটি ডায়রিয়া ও কলেরার উপসর্গে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জরুরি চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করে। তবে সকল প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সম্প্রতি হাম, ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন