ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান বাকের জোলকাদর

fec-image

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মোহাম্মদ বাকের জোলকাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (জাতীয় নিরাপত্তা পরিষদ) নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

জোলকাদর বিদায়ী প্রধান আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন। যিনি গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

সূত্র : আল-জাজিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, জাতীয় নিরাপত্তা পরিষদ, নতুন প্রধান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন