ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন

fec-image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে চীন কাজ করতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে অবিলম্বে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, পরিস্থিতি এখন একটি সংকটপূর্ণ মোড়ে পৌঁছেছে এবং এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ প্রয়োজন।

চীনের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে যে তারা তেহরানের ঘনিষ্ঠ বন্ধু। তিনি ইরানের বিরুদ্ধে চলমান এ যুদ্ধকে সরাসরি আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন।

আরাগচি আরও বলেন, ইরান আলোচনার মাধ্যমে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। তবে তারা কেবল একটি ‘ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ চুক্তি’ মেনে নেবে।

সূত্র: মিডল ইস্ট আই

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইরান যুদ্ধ, চীন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন