ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা নিয়েই আসব : ট্রাম্প

fec-image

ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গিকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  যদিও ইরান জানিয়েছে, তারা এই উপাদান হস্তান্তর করবে না।  খবর এনডিটিভির।

ট্রাম্প বলেন, “আমরা এটা নিয়েই আসব।”

বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। সম্ভবত হাতে পাওয়ার পর আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না।’

এদিকে, ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের এক সূত্র রয়টার্সকে বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হলো—সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে যাবে না।’

সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে।

এই খবর সামনে আসার পর আবারও উত্তেজনা বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে আরও কঠোর অবস্থান নিল তেহরান। যা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন