ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রিটিশ জনপ্রিয় র‍্যাপার সেন্ট্রাল সি

fec-image

জনপ্রিয় ব্রিটিশ র‌্যাপার সেন্ট্রাল সি (আসল নাম ওকলি নীল সিজার-সু) আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর প্যাকবয়ম্যাক্স-এর সাথে একটি লাইভস্ট্রিমে তিনি নিজের ধর্মান্তরের ঘোষণা দেন, যা বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

লাইভস্ট্রিমে সেন্ট্রাল সি বলেন, তিনি ধর্মান্তরিত হয়ে শাহাদা পাঠ করেছেন এবং এখন একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচিত করে নতুন নাম রেখেছেন ‘আকিল’। তিনি এই পরিবর্তনকে তার ব্যক্তিগত ও বাস্তব আধ্যাত্মিক যাত্রা হিসেবে ব্যাখ্যা করেন।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রো ও দ্য সানডে গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, তার এই সিদ্ধান্ত কেবল বিনোদন জগতেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল সির এই ব্যক্তিগত যাত্রা অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার তরুণ ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

মুসলিম উম্মাহ এবং সাধারণ জনগণ এই খবরকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তিনি কোনো আড়ম্বর হারিয়ে না দিয়ে নম্রতার সাথে ধর্মান্তরের ঘোষণা দিয়েছেন, যা অনেকের কাছেই প্রশংসার দাবি রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিনন্দিত হচ্ছেন এবং শুভেচ্ছার বার্তা পাচ্ছেন।

এর আগে সেন্ট্রাল সি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন না। তবে মাঝে মাঝে তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরবি ভাষার ক্যাপশন দেখে ভক্তদের মধ্যে তার ধর্মীয় আগ্রহ নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সেই গুঞ্জন সত্যি হলো।

সেন্ট্রাল সির ঝুলিতে প্রথম ব্রিটিশ র‌্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড আছে। এছাড়া ড্রেক, জে. কোলের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

সেন্ট্রাল সির এমন সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভক্ত-শ্রোতারা তাকে নেটদুনিয়ায় শুভকামনা জানিয়েছেন।

এর আগে ২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন ‘সেন্ট্রাল সি’ হিসেবে পরিচিত এই ব্রিটিশ র‌্যাপার। তবে তিনি জনপ্রিয়তা পান ২০২১ সালের পর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলাম ধর্ম, ব্রিটিশ, র‍্যাপার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন