উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

fec-image

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পরিচালিত এ অভিযানে আনুমানিক দশ কোটি আশি লক্ষ টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ০২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে, চোরাকারবারিদের হাতে থাকা ০৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ০৩টি কালো ব্যাগের ভেতরে খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পলায়নরত চোরাকারবারি এবং অন্য কোন অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, উখিয়া, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন