উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদল

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ তার নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত হয়। প্রতিনিধি দল সকাল ৯টায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সাইড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ অবস্থিত ফুড ডিসট্রিবিউশন সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়।

পরে প্রতিনিধি দল দুপুরে ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর লার্নিং সেন্টার,কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল ক্যাম্প-৮ এর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে এসএমইপি প্রজেক্ট ও এসইএমপি মেকানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ক্যাম্প-১৮ এর সেল্টার এন্ড নন ফোইটমোড ডিস্ট্রিবিউশন,ক্যাম্প-১১ এর প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার,সেফ প্লাস এর এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার, ক্যাম্প-৪ এক্সটেনশন এ ইউএনএইচসিআর কর্তৃক রোহিঙ্গাদের জন্য তৈরিকৃত নমুনাগৃহে অগ্নিসংযোগ ও নিবারণ প্রত্যক্ষভাবে পরিদর্শন শেষে একই ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থার নার্সারি পরিদর্শন করেন আট সদস্যের প্রতিনিধিদল।

উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদল বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন