একাত্তরের পর জুলাই আমাদের সবচেয়ে বড় রেডলাইন : সাবেক উপদেষ্টা ফারুকী

fec-image

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পরে এই জমিনের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান জুলাই। আমাদের আরেকটা রেডলাইন।

বৃহস্পতিবার ( ২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কিছু কিছু ক্ষেত্রে রেডলাইন ক্রস করা দূরে থাক, টাচও করা উচিত না। একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পরে এই জমিনের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান জুলাই। আমাদের আরেকটা রেডলাইন। জুলাই যে কেবল সরকার বদল ছিল না, ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবচেয়ে বড় রায়- এটা যদি মেইনস্ট্রিম রাজনীতিবিদ না বোঝেন তাহলে তো মুশকিল।

পোস্টে ফারুকী বলেন, এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলামকে অ‍্যাপ্রিশিয়েট করতেই হবে।

তিনি আরও লেখেন, যেই প্রজন্ম বাংলাদেশের বুকে জুলাই এনেছে তাদের সংখ্যা, ক্ষমতা এবং নেটওয়ার্ক বুঝতে কিছু কিছু মানুষ ব‍্যর্থ হচ্ছে। এই প্রজন্মের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারবে তারাই আগামীর রাজনীতি তৈরি করবে। যারা পারবে না তারা রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে।

পোস্টের শেষাংশে ফারুকী লেখেন, লিখে রাখতে পারেন আমার এই কথাটা।

উল্লেখ্য,  সম্প্রতি জুলাই নিয়ে নিজ দলের সংসদ সদস্য নিলোফার মনির টকশোতে বলা এক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাকিবের এই অবস্থান সব মহলে প্রশংসিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন