এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে : রাঙামাটিতে তৌফিক ইমাম

fec-image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে। একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার দু’টি করে ভোট প্রয়োগ করবেন। অন্যান্য বারের চেয়ে এই বছর ভোট হবে উৎসবমুখর পরিবেশে। আসুন সবাই মিলে-মিশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ি।

রোববার (১৮ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬-এর ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোসাদ্দেক মেহেদী ইমাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, নির্বাচন অফিসার মিতা পারিয়াল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, হেডম্যান অরুন তালুকদার, সাংবাদিক কাজী মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিওকর্মীসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, নির্বাচন, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন