এবার বাংলাদে‌শিদের জন্য ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

fec-image

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় রয়েছে পর্যটক ভিসা,শিক্ষার্থী ভিসা,অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা।

সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং নিশ্চিত করা যে অভিবাসীরা দেশটিতে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এই সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।

সরকারি কল্যাণ সুবিধার উপর চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা,অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়ন করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। লক্ষ্য হলো ভবিষ্যতে এমন নীতিমালা নিশ্চিত করা, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইস্যু, ভিসা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন