এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

fec-image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তামিমসহ আন্তর্জাতিক ক্রিকেটের পাঁচজন তারকাকে তাদের মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

রবিবার ( ২৮ জুন ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি জানায়, তামিমের সঙ্গে এবার সম্মানসূচক আজীবন সদস্য হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোনস এবং ভারতের চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের হয়ে এর আগে দু’জন এই স্বীকৃতি পেয়েছেন। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই সম্মানে ভূষিত হয়েছেন।

এমসিসি তাদের বিজ্ঞপ্তিতে তামিমকে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছে।

২০০৮ সালে টেস্ট অভিষেকের পর তিনি বাংলাদেশের হয়ে পাঁচ হাজারের বেশি টেস্ট রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ২৪৩টি ওয়ানডেতে আট হাজারের বেশি রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তামিম এমসিসির ঐতিহ্যবাহী অনার্স বোর্ডেও জায়গা করে নেন। ২০১১ সালে তিনি উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পান।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম। এমসিসির ভাষ্য অনুযায়ী, বিসিবির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবেই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, তামিম ইকবাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন