কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা

Quran-Foundation-Meeting_26.02
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৬ এপ্রিল বুধবার। হাফেজগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। এসব প্রতিযোগিতায় বিজয়ী হাফেজগণ পাবেন বিশেষ সম্মাননা ও পুরুষ্কার। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে কক্সবাজার উমিদিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিতব্য হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এখন থেকে ফাউন্ডেশনে নাম অন্তর্ভূক্তি করতে পারবেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জেলা সভাপতি ও বদরমোকাম জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজীর সভাপতিত্বে বুধবার কক্সবাজারের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়ার সহ-সভাপতি মাওলানা হাফেজ মুবিনুল হক, জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুর্শেদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা হাফেজ সিরাজুল মোস্তফা, হাফেজ মাওলানা নুরুল মোস্তফা, হাফেজ মাওলানা একরামুল হক, হাফেজ মাওলানা দেলোয়ার, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা মিছবাহ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন