Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে ইয়াবাসহ দুই বাসযাত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের বাস টার্মিনাল এলাকা থেকে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে র‌্যাব-৭।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-রামু উপজেলার মিঠাছড়ির সুলতান আহমদের ছেলে আয়ুব আলী (৩২) ও একই এলাকার গোলাম কবিরের ছেলে মো. জহির (২৬)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াবাসহ দুইজন বাস টার্মিনালে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন