Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার সৈকত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে সম্প্রতি কিছু অসাধু চক্র নানাভাবে দখল করে নিচ্ছে। কেউ দোকান বসিয়ে, আবার কেউ স্থাপনা নির্মাণ করে। সৈকতের সুগন্ধা পয়েন্টের দক্ষিণ পাশে অবৈধভাবে বসানো ঝিনুকের দোকান উচ্ছেদে অভিযান চালিয়ছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে অবৈধভাবে বসানো প্রায় ৮টি ঝিনুকের দোকান এসময় উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সেলিম শেখ। এসময় অবৈধভাবে বসানো দু’টি খাবারের দোকান ও একটি সিগারেটের দোকানও উচ্ছেদ করা হয়েছে।

এরমধ্যে মালেক, আবু শামা, হেলাল, ছৈয়দ, ফারুক, রিপন ও খোকন নামে একব্যক্তির দুটিসহ আটটি ঝিনুকের দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা দোকান গুলো খালী রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন