কক্সবাজার স্টডিয়ামে ব্যাপক ভাংচুর দর্শকদের সঙ্গে সংঘর্ষ


কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দর্শকদের আক্রমণে রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম প্রাঙ্গণ। উচ্ছৃঙ্খল দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাংচুর চালিয়েছে।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। আইনশৃংখলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে। দুপুর থেকে থেমে থেমে গন্ডগোল চলছে সাড়ে ৫টা পর্যন্ত।
এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে।
এই টুর্ণামেন্ট পরিচালনার কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, গ্যালারী ভর্তি হওয়ায় কিছু দর্শককে বের করার চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে হামলা করে প্রশাসনকে।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি আনসার ও সেনাবাহিনী চেষ্টা করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতি ব্যাপক।

















