সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সময়োচিত তৎপরতায়

রাঙ্গামাটির মাইনীমুখ বাজার ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল

fec-image

গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনীমুখ বাজারে সম্ভাব্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

বাজারের প্রায় দুই শতাধিক দোকানের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুততার সাথে সেনাবাহিনীর পেট্রোল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা যাচ্ছে, আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী সময়োচিত পদক্ষেপ না গ্রহণ করলে সম্পূর্ণ মাইনীমুখ বাজার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন